বাউয়েটের নতুন উপাচার্য লুৎফর রহমানের যোগদান


শিক্ষা

বাগাতিপাড়া প্রতিনিধি

(১ বছর আগে) ২৩ জুলাই ২০২৫, বুধবার, ৬:২২ অপরাহ্ন

natoreview

ব্রিগেডিয়ার জেনারেল এসএম লুৎফর রহমান। ছবি : সংগৃহীত

বাগাতিপাড়ায় বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির (বাউয়েট) পঞ্চম উপাচার্য হিসেবে যোগদান করেছেন ব্রিগেডিয়ার জেনারেল এসএম লুৎফর রহমান।  বুধবার (২৩ জুলাই) বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ডেপুটি রেজিস্ট্রার ও পাবলিক রিলেসন্স অফিসার মো. আশরাফুল ইসলাম সাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, উপাচার্য লুৎফর রহমান ২১ জুলাই দায়িত্ব গ্রহন করেছেন। তিনি আগের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মো. মিজানুজ্জামানের স্থলাভিষিক্ত হলেন। এর আগে নবনিযুক্ত উপাচার্য আর্মি এভিয়েশন মেইনটেন্যান্স ওয়ার্কশপ-এ উইং কমান্ডার হিসেবে কর্মরত ছিলেন। এছাড়াও তিনি মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে দীর্ঘদিন শিক্ষক, বাংলাদেশ মিলিটারি একাডেমিতে ইইই বিভাগে বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করেছেন। তিনি অ্যারোনটিকাল ইঞ্জিনিয়ারিং-এর ওপর বাংলাদেশ বিমান বাহিনী হতে উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত।

এছাড়াও তিনি বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি এভিয়েশনের বেল-২০৬ এল-৪ হেলিকপ্টার এবং কাসা সি-২৯৫ বিমানের ওপর বৈদেশিক প্রশিক্ষণপ্রাপ্ত একজন প্রকৌশলী। এছাড়াও তিনি ইলেক্টোমেডিকেল বিষয়ে যুক্তরাষ্ট্রে প্রশিক্ষণ গ্রহণ করেছেন।

শিক্ষাগত জীবনে কুয়েট থেকে বিএসসি ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে প্রথম শ্রেণিতে তৃতীয় স্থান এবং বুয়েট থেকে প্রথম শ্রেণিতে এমএসসি ইঞ্জিনিয়ারিং (সিএন্ডই) ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (এমআইএসটি) উচ্চতর গবেষণা করছেন।

তিনি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, স্পেন, সংযুক্ত আরব আমিরাত, মিশর, কেনিয়া, মালি, ইথিওপিয়া, ইরিত্রিয়া এবং তুরস্ক সফর করেছেন। ব্যক্তিগত জীবনে তিনি দুই ছেলেমেয়ের জনক।