নাটোর সিটি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান


শিক্ষা সদর

নিজস্ব প্রতিবেদক

(১ বছর আগে) ১৯ জুন ২০২৫, বৃহস্পতিবার, ৬:৪৬ অপরাহ্ন

natoreview

নাটোর সিটি কলেজে বৃহস্পতিবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিলে বক্তৃতা করছেন অধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন খান। ছবি : নাটোরভিউ২৪

নাটোর সিটি কলেজে বৃহস্পতিবার (১৯ জুন) উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বেলা ১১টায় কলেজের এরশাদ আহমেদ মিলনায়তনে উচ্চ মাধ্যমিক সাধারণ শাখার পরীক্ষা কমিটির আহ্বায়ক সহকারী অধ্যাপক নাহিদ সুলতানার সভাপতিত্বে ও কারিগরী পরীক্ষা কমিটির আহ্বায়ক সহকারী অধ্যাপক মো. শহীদুল হক সরকারের পরিচালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন, কলেজের অধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন খান, মার্কেটিং বিভাগের প্রধান সহকারী অধ্যাপক সেলিনা আখতার খানম, বাংলা বিভাগের প্রধান সহকারী অধ্যাপক ড. মীর মো. নুরুল ইসলাম, ইংরেজি বিভাগের প্রভাষক রাণী খাতুন ও শিক্ষার্থীদের মধ্যে বিদীয় শিক্ষার্থী তাইয়্যাবে খান, আশিকুর রহমান এবং নয়ন ইসলাম প্রমুখ।