ছয় দফা দাবিতে রোববার নাটোরে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন। ছবি : নাটোরভিউ২৪
নাটোরে ছয় দফা দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকেরা রোববার (২০ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করেছে।
মানববন্ধন শেষে তারা দাবি আদায়ে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি পাঠান।
মানববন্ধনে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ, রেজিস্ট্রেশন স্থগীত রাখার সিন্ধান্ত প্রত্যাহার ও আলাদা নীতিমালা তৈরিসহ ছয় দফা দাবিতে বক্তৃতা করেন সংগঠনের জেলা সভাপতি মো. শাহজাহান, সদস্য সচিব নাজমুল হোসেন ও মাদ্রাসা সুপার হাফিজুর রহমান প্রমুখ।
