ইআবির জনসংযোগ দপ্তরের পরিচালকের দায়িত্বে মোহাম্মদ আলী


শিক্ষা

নিজস্ব প্রতিবেদক

(১ বছর আগে) ২ মার্চ ২০২৫, রবিবার, ৭:০৪ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৭:৫১ অপরাহ্ন

natoreview

মোহাম্মদ আলী

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের (ইআবি) পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী তার নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে জনসংযোগ,  তথ্য ও প্রকাশনা দপ্তরের পরিচালকের পেয়েছেন।

আজ রোববার (২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শামছুল আলমের অনুমোদনক্রমে রেজিস্ট্রার স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়।

আদেশে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের কাজের গতিশীলতার স্বার্থে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তিনি মূল দায়িত্বের পাশাপাশি এই দায়িত্ব পালন করবেন।

ইতোপূর্বে মোহাম্মদ আলী রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ,  তথ্য ও প্রকাশনা বিভাগের অতিরিক্ত পরিচালক পদে দায়িত্ব পালন করেছেন।