নাটোরে ১৬ জেলার বিএনসিসি রেজিমেন্টাল ক্যাম্পে সমাপনী কুচকাওয়াজ


শিক্ষা সদর

নিজস্ব প্রতিবেদক

(১ বছর আগে) ২৩ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ৭:৪০ অপরাহ্ন

natoreview

নাটোরে অনুষ্ঠিত বিএনসিসি রেজিমেন্টাল ক্যাম্পের সমাপনী কুচকাওয়াজ বৃহস্পতিবার ব্যাজ পরাচ্ছেন মহাস্থান রেজিমেন্টের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ ইসাহক। ছবি : নাটোরভিউ২৪

রাজশাহী ও রংপুর বিভাগের ১৬ জেলার ১০২টি সরকারি কলেজ, পাঁচটি বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন সরকারি স্কুলের ছয় শতাধিক ক্যাডেটের অংশগ্রহনে নাটোরে অনুষ্ঠিত বিএনসিসি রেজিমেন্টাল ক্যাম্পের সমাপনী কুচকাওয়াজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে।

সকাল ১০টায় নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনসিসি মহাস্থান রেজিমেন্টের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ ইসাহক।

প্রধান অতিথির বক্তব্যে লেফটেন্যান্ট কর্নেল ইসহাক বলেন, এই ক্যাম্প শুধু কোনো রুটিন আনুষ্ঠানিকতা নয়, বরং একটি সুযোগ, একটি নতুন সম্ভাবনা-যেখানে ক্যাডেটদের সামরিক শৃংখলা, নেতৃত্ব এবং একতার শক্তিতে উজ্জীবিত হতে প্রেরণা যুগিয়ে যাবে। এই ক্যাম্প দেশপ্রেমে উজ্জীবিত হতে শেখাবে, চ্যালেঞ্জ মোকাবেলার সক্ষমতা তৈরীতে ভূমিকা রাখবে। ক্যাডেটরা নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে গিয়ে দৈনন্দিন লেখাপড়ার পাশাপাশি এই ক্যাম্পের মাধ্যমে অর্জিত জ্ঞানকে দেশের সেবা এবং যে কোন আপদকালীন পরিস্থিতিতে দেশের সার্বভৌমত্ব রক্ষায় নিয়োজিত করবে বলে আশা করি।

পরে প্রধান অতিথি ক্যাডেটদের মহড়া প্রত্যক্ষ করেন এবং শ্রেষ্ঠ ক্যাডেটদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।