নাটোরে বিএনসিসি রেজিমেন্টাল ক্যাম্প


শিক্ষা সদর

নিজস্ব প্রতিবেদক

(১ বছর আগে) ১৬ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ৮:২৯ অপরাহ্ন

natoreview

নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ মাঠে বৃহস্পতিবার বিএনসিসি’র রেজিমেন্টাল ক্যাম্প উদ্বোধন করছেন অতিথিরা। ছবি : নাটোরভিউ২৪

নাটোরে রাজশাহী ও রংপুর বিভাগের ১৬ জেলার ১০২টি সরকারি কলেজের ৬২০জন ক্যাডেটকে নিয়ে বিএনসিসি মহাস্থান রেজিমেন্টের রেজিমেন্টাল ক্যাম্প উদ্বোধন করা হয়েছে।

নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ মাঠে আয়োজিত এ ক্যাম্প বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় উদ্বোধন করেন রেজিমেন্ট কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইসহাক।

১০ দিনব্যাপী রেজিমেন্টাল ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ১৯৭১সালের মহান মুক্তিযুদ্ধে নিহত সব শহীদ ও আহত মুক্তিযোদ্ধাদের মাধ্যমেই আমরা লাল সবুজের পতাকা পেয়েছি। ২০২৪ সালের জুলাই বিপ্লবে নিহত শহীদদের আত্মত্যাগের মাধ্যমে বৈষম্য বিহীন অসিম সম্ভবনাময় নতুন বাংলাদেশ পুর্নগঠনের বিশাল সুযোগ পেয়েছি।

তিনি বলেন, এই ক্যাম্প শুধুমাত্র কোন রুটিন আনুষ্ঠানিকতা নয়, বরং একটি একটি সুযোগ। একটি নতুন সম্ভবনা। এই ক্যাম্পের মাধ্যমে ক্যাডেটরা শৃংখলা, নেতৃত্ব ও একতাবদ্ধতার শক্তিকে নুতন করে উপলদ্ধি করতে সক্ষম হবে।

ব্যক্তিতের উন্নয়ন, নেতৃত্বের গুনাবলি অর্জন এবং তরুন তরুনীদের মধ্যে জাতীয় সেবার প্রতি আকর্ষিকতা ও পারস্পরিক বন্ধুত্বের মনোভাব গড়ে তোলাসহ ৫টি গুরুত্বপূর্ন  উদ্দেশ্য নিয়ে ১৯৭৯সালে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর গঠিত হয়েছিল।

৩৫বিএনসিসি ব্যাটালিয়ানের ক্যাডেট মো. শিহাব আহমেদের আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে অনুষ্ঠানে এক মিনিট নিরবতা পালন করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুল মতিন ও ক্যাম্পের অংশগ্রহণকারী ১০২টি সরকারি কলেজের একজন করে শিক্ষক উপস্থিত ছিলেন।