সিংড়ায় সোমবার জাতীয় বিজ্ঞান মেলা ঘুরে দেখছেন ইউএনও মাজহারুল ইসলাম। ছবি : নাটোরভিউ২৪
‘জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়’ এ প্রতিপাদ্য বিষয় নিয়ে সিংড়ায় ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ (বিজ্ঞান মেলা) ও ৯ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৩ জানুয়ারি) উপজেলা পরিষদ হলরুমে দুদিনব্যাপী এ মেলার আয়োজন করে উপজেলা প্রশাসন। মেলায় ১৫টি স্টল অংশ নিয়ে বিভিন্ন প্রযুক্তির নজির স্থাপন করে।
এছাড়াও কুইজ প্রতিযোগিতায় উপজেলার ১৯টি শিক্ষা প্রতিষ্ঠানের তিনজন করে শিক্ষার্থী অংশ নিয়ে প্রথম স্থান অর্জন করে সিংড়া দমদমা পাইলট স্কুল অ্যান্ড কলেজ, দ্বিতীয় স্থান অর্জন করে কলম উচ্চ বিদ্যালয় ও তৃতীয় স্থান অর্জন করে বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ।
মেলার উদ্বোধন শেষে স্টল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্ককর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম। উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা আনিছুর রহমান, বিএডিসি কর্মকর্তা মানিক রতন, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু রুশত মতিন, উপজেলা একাডেমিক সুপার ভাইজার সাজেদুল করিম।
