নাটোর সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আব্দুর রহমান, সম্পাদক ফোরকান


শিক্ষা সদর

নিজস্ব প্রতিবেদক

(১ বছর আগে) ১৩ জানুয়ারি ২০২৫, সোমবার, ৬:৫৬ অপরাহ্ন

natoreview

মো. আব্দুর রহমান ও মো. ফোরকানুল আলম

বাংলাদেশ শিক্ষক সমিতি নাটোর সদর উপজেলা শাখার ৬১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (১৩ জানুয়ারি) দুপুর ২ টায়  শহরের বনলতা বালিকা উচ্চ বিদ্যালয়ের হল রুমে দুই বছর মেয়াদী এ কমিটি ঘোষণা করা হয়।

এতে সভাপতি হিসেবে মনোনিত হন বনলতা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুর রহমান এবং সাধারন সম্পাদক হিসেবে মনোনিত হয় ধলাট আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফোরকানুল আলম।

কমিটি ঘোষণা করেন পীরগঞ্জ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ও নাটোর সদর উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম ও কেন্দ্রীয় শিক্ষক নেতা সদরের তেবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইউসুফ আলী।

বক্তৃতা করেন, কেন্দ্রীয় শিক্ষক নেতা মো. নজরুল ইসলাম, প্রধান শিক্ষক মো. আমজাদ হোসেন, প্রধান শিক্ষক শাহনাজ খানম, জান্নাতুল ফেরদৌস, ইব্রাহিম সরদার প্রমুখ।

এ সময় সদর উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান, সহকারী প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা উপস্থিত ছিলেন।