নাটোরে বিজ্ঞান মেলা উদ্বোধন


শিক্ষা সদর

নিজস্ব প্রতিবেদক

(১ বছর আগে) ১৩ জানুয়ারি ২০২৫, সোমবার, ৬:১১ অপরাহ্ন

natoreview

নাটোর সদর উপজেলায় সোমবার বিজ্ঞান মেলার উদ্বোধন করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী। ছবি নাটোরভিউ২৪

বিজ্ঞান ও প্রযুুক্তি শিক্ষার প্রসার ঘটিয়ে তারুণ্য নির্ভর বুদ্ধি দীপ্ত জাতি গঠনের লক্ষ্যে নাটোর সদর উপজেলায় দুদিনব্যাপী ৪৬তম বিজ্ঞান মেলা উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৩ জানুয়ারি) বেলা ১২টায় উপজেলা পরিষদ হলরুমে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী।

মেলায় নাটোর সিটি কলেজসহ সদর উপজেলার ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবিত বিজ্ঞান প্রকল্প প্রদর্শন করছে। মেলায় শিক্ষার্থীদের জন্যে অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে মেলা সমাপ্ত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, তারুণ্য নির্ভর জাতি গঠনে সরকার বদ্ধপরিকর। বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার প্রসার ঘটাতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছে।

শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আধুনিক অবকাঠামো সুবিধা, সর্বাধুনিক বিজ্ঞান এবং প্রযুক্তি ল্যাবের সংযোজন, গবেষণা কার্যক্রম জোরদার করা হয়েছে। এসব সুবিধা গ্রহন করে বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার মাধ্যমে তারুণ্য নির্ভর বুদ্ধি দীপ্ত জাতিতে পরিণত বাংলাদেশ।