লালপুরে আদম আলী শিক্ষা বৃত্তিতে প্রথম আফিয়া আমেনা


শিক্ষা লালপুর

লালপুর প্রতিনিধি

(১ বছর আগে) ১৭ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার, ৬:৩৫ অপরাহ্ন

natoreview

আফিয়া আমেনা। ছবি : নাটোরভিউ২৪

লালপুরে বীর মুক্তিযোদ্ধা আদম আলী শিক্ষা বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। বৃত্তি পরীক্ষায় ৪৭৫ অংশগ্রহণ করে ট্যালেন্টপুলে ১০ জন ও সাধারণে ২০ জন সহ ৩০ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছেন।

প্রথম স্থান অধিকার করেছেন ইকরা কম্পিউটার একাডেমির শিক্ষার্থী ও উপজেলার বিলমাড়ীয়া ইউনিয়নের মোহরকয়া গ্রামের সুজন আলী ও  পাপিয়া জাহানের মেয়ে আফিয়া আমেনা, দ্বিতীয় স্থান পদ্মা ক্লিন্ডার গার্ডেন কেজি স্কুলের শিক্ষার্থী সিদরাতুল মুনতাহা, তৃতীয় বিদিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী আয়েশা রহমান।