এক ফেসবুক স্ট্যাটাসে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক লিখেছেন,
‘গতকাল সন্ধ্যায় সিংড়া উপজেলার নুরপুর বাজারে নৃশংস হামলার ঘটনায় সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি এমদাদুল হক বাবলু ভাই সহ ব্যবসায়ী আসাদুজ্জামান ভুট্টু, মনিরুজ্জামান, খালেক খান, হিরা, চঞ্চল, মধু, প্রফেসর আহসান হাবিব কাজল ও সেলিম আহত হয়।
তাদের সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির খবরটি জানা মাত্রই আমি হাসপাতালে পৌঁছে তাদের খোঁজখবর নিয়েছি এবং উন্নত চিকিৎসার জন্য তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি।
আমি সার্বিকভাবে সব সময় খোঁজখবর রাখছি।
আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে সন্ত্রাসীদের নৃশংস হামলায় যারা আহত হয়ে হাসপাতালে আছেন তাদের মহান আল্লাহতালা দ্রুত সুস্থতা দান করুন।
অপরাধী যেই হোক সবাইকে আইনের আওতায় নিয়ে আসা হবে। তাদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে এবং আইনগতভাবে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে।’
প্রতিমন্ত্রীর ফেসবুক লিংক
https://www.facebook.com/photo/?fbid=817960116352702&set=pcb.817960413019339
