অনলাইন প্রতারণা প্রতিরোধে পুলিশ সুপারের মতবিনিময় সভা


তথ্যপ্রযুক্তি লালপুর

নিজস্ব প্রতিবেদক

(৫ মাস আগে) ১৯ নভেম্বর ২০২৫, বুধবার, ৮:০১ অপরাহ্ন

natoreview

ইমো হ্যাকিংসহ অনলাইন প্রতারণা প্রতিরোধে লালপুরে বুধবার মতবিনিময় সভায় অতিথিরা। ছবি : নাটোরভিউ২৪

লালপুর ইমো হ্যাকিংয়ের বিষয়ে একটি জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশ হওয়ায় ইমো হ্যাকিংসহ অনলাইন প্রতারণা প্রতিরোধে নাটোর জেলা পুলিশের পক্ষ থেকে লালপুরে ছাত্রছাত্রী ও শিক্ষক-অভিভাবকদের সঙ্গে মতবিনিময় সভা করা হয়েছে।

বুধবার সকাল ১০টায় উপজেলার মোহরকয়া ডিগ্রি পাস ও অনার্স কলেজে এ সভা আয়োজন করা হয়। নাটোরের পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন।

মোহরকয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ ড. মো. ইসমত হোসেনের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন জেলা পুলিশের বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শোভন চন্দ্র, লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ  রফিকুল ইসলাম, গোয়েন্দা পুলিশের ওসি হাসিবুল ইসলাম হাসিব এবং শিক্ষক ও শিক্ষার্থীরা।

সভায় বক্তারা বলেন, বর্তমানে প্রতারণার গুরুত্বপূর্ণ প্লাটফর্ম হয়ে উঠেছে অনলাইন মাধ্যম। এরফলে অসচেতন সাধারণ মানুষ আর্থিকভাবে প্রতারিত হচ্ছেন, তাদের সম্মানহানী হচ্ছে। দেশের মধ্যে লালপুর এই প্রতারণার অন্যতম ক্ষেত্রে পরিণত হয়েছে। অতি সম্প্রতি ২০ জন হ্যাকারকে প্রতারণার মাধ্যমে অর্থ আদায়ের কারণে গ্রেফতার করা হয়েছে। সচেতনতা সৃষ্টির মাধ্যমে হ্যাকিংসহ সব ধরণের অনলাইন প্রতারণা প্রতিরোধ করতে হবে। প্রয়োজনে কঠোরভাবে আইনের প্রয়োগ করতে।  জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশ হওয়ায় এর কয়েকদিন আগে পুলিশ সুপার লালপুর শ্রী সুন্দরী পাইলট হাইস্কুলেও এধরনের সচেতনতামূলক মতবিনিময় সভা করেছেন।