উত্তরা গণভবন আরও ভালোভাবে সংস্কার করা দরকার : ড. আসিফ নজরুল


ইতিহাস সদর

নিজস্ব প্রতিবেদক

(৫ মাস আগে) ৮ নভেম্বর ২০২৫, শনিবার, ১০:৫৮ অপরাহ্ন

natoreview

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল শনিবার নাটোরের উত্তরা গণভবন পরিদর্শন করছেন। ছবি : নাটোরভিউ২৪

‘উত্তরা গণভবন আরও ভালোভাবে সংস্কারের দরকার আছে। রাজধানীর বাহিরে প্রধানমন্ত্রীর একমাত্র বাস ভবন নাটোরের উত্তরা গণভবনের অসাধারণ নিমার্ণশৈলী দেখতে খুবই ভালো লেগেছে।’ অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের উপদেষ্টা আসিফ নজরুল শনিবার বিকালে নাটোরের উত্তরা গণভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।  

বিকেল ৪টার দিকে তিনি রাজশাহীর সারদা পুলিশ একাডেমি থেকে  রওনা হয়ে নাটোরের উত্তরা গণভবন পরিদর্শনে আসেন। এসময় তার সঙ্গে নাটোর জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার তারিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক আবুল হায়াৎসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় নাটোরে কর্মরত সাংবাদিকরা নির্বাচন ও বিচার বিভাগ নিয়ে প্রশ্ন করলে তিনি কোন কথা বলবেন না বলে সাফ জানিয়ে দেন। নির্বাচন বিষয়ে তার বক্তব্য জানার জন্য বার বার নাটোরের উপস্থিত সাংবাদিকরা তার বক্তব্য জানার জন্য পীড়াপীড়ি করলে তিনি বলেন, এসব বিষয়ে কথা বলার জন্য তিনি আজ নাটোরে আসেননি। তাই নির্বাচন বা বিচার বিভাগ নিয়ে আজ তিনি কোন কথা বলতে  চান না। পরে তিনি রাজশাহী’র উদ্দেশ্যে রওনা হয়ে যান।