শিক্ষক-কর্মচারীকে নির্যাতনের প্রতিবাদে সিংড়ায় প্রতিবাদ সভা


শিক্ষা সিংড়া

সিংড়া প্রতিনিধি

(৯ মাস আগে) ১৪ অক্টোবর ২০২৫, মঙ্গলবার, ৭:৪২ অপরাহ্ন

natoreview

শিক্ষক-কর্মচারীর ওপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে সিংড়ায় প্রতিবাদ সভা ও মানববন্ধন। ছবি : নাটোরভিউ২৪

শিক্ষক-কর্মচারীর ওপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে সিংড়ায় প্রতিবাদ সভা ও মানববন্ধন হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টায় সিংড়া কোট মাঠ এলাকায় ঘন্টাব্যাপি এই কর্মসূচির পালন করে উপজেলা এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী ঐক্যজোট। প্রতিবাদ সভা থেকে শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও কর্মচারীদের উৎসব ভাতারও দাবি জানানো হয়। এর আগে সকল শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতি পালন করেন আন্দোলরত শিক্ষক-কর্মচারীরা।

সভায় শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের মূখ্য সমন্বয়ক অধ্যাপক আখতারুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাটোর জেলা শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সভাপতি অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু। প্রতিবাদ সভায় উপজেলা কলেজ শিক্ষক সমিতির সমন্বয়ক অধ্যাপক হারুন অর রশিদের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সাবেক সভাপতি আফসারুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এম.এ.কে ফজলুল হক টিয়া, অধ্যাপক এন্তাজ আলী, অধ্যাপক আব্দুস সালাম, অধ্যক্ষ রাজু আহমেদ নাজিম, প্রভাষক সাদরুল উলা প্রমূখ।

উপজেলার ৮৪ টি এমপিওভূক্ত শিক্ষা প্রতিষ্ঠানের সহস্রাধিক শিক্ষক-কর্মচারী এই কর্মসুচিতে অংশ গ্রহণ করেন।