সভাপতি আব্দুর রউফ ও সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম
সিংড়া উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ এর চার বছর মেয়াদী ৫১ সদস্য কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
শনিবার (২৩ আগস্ট) বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের সভাপতি শাহিনুর আল-আমীন ও সম্পাদক মোহাম্মদ ইলিয়াছ হোসেন স্বাক্ষরিত ৫১ সদস্য কমিটিতে উপজেলার হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর রউফকে সভাপতি ও গোয়ালবাথান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জহুরুল ইসলামকে সম্পাদক ঘোষণা করা হয়েছে।
কমিটিতে হাতিয়ান্দহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাদেকুল ইসলামকে সিনিয়র সহসভাপতিসহ পাঁচজন শিক্ষককে সহসভাপতি ও পাঁচজন শিক্ষককে যুগ্ম সম্পাদক এবং তিনজন শিক্ষককে সহ সম্পাদক করা হয়েছে।
এ ছাড়াও মনিরা রহমানকে মহিলা বিষয়ক সম্পাদক, তৈমুর রহমান অর্থ সম্পাদক, নাসির উদ্দিন দপ্তর সম্পাদক, আতাউর রহমানকে আইন বিষয়ক সম্পাদক, কেয়া চাকি শিক্ষা ও সাহিত্য সম্পাদক, জিল্লুর রহমান মিডিয়া ও যোগাযোগ সম্পাদক, নুরুল ইসলাম কাব স্কাউট সম্পাদক, বকুল হোসেন সমাজ কল্যাণ সম্পাদক, রবিউল ইসলাম ক্রীড়া সম্পাদক ও মাকসুদুর রহমান কে ধর্ম বিষয়ক সম্পাদক করা হয়েছে।
